
বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের ইউজারনেম বা হ্যান্ডেল বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
সোমবার (১৩ জুলাই) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, ডিএস-১৬০ (DS-160) ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য হওয়া আবশ্যক। আবেদনকারীরা ফরমে স্বাক্ষরের মাধ্যমে সেই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
দূতাবাস সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীকে অযোগ্য বিবেচনা করা হতে পারে।


