‘স্বৈরাচার হটিয়েছি, এবার সবাই মিলে দেশ গড়ি’—দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করি।’ দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশ ও মানুষেরই উপকার হবে।

সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন। এ সময় একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। খাল, নদী ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্লাস্টিক, বোতল ও অন্যান্য বর্জ্য খালে না ফেলার অনুরোধ জানান। একই সঙ্গে সিটি করপোরেশনকে খালে সুয়ারেজ সংযোগ বন্ধ করে যথাযথ ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বানও জানান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ