
মার্চের মধ্যে বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে বিভিন্ন অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা বলেন, মার্চের মধ্যে প্রাথমিক অ্যাকশন প্ল্যান করে ফেলা হবে। একই সাথে গেজেটেড নোটিফাই কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা। তৈরি করা হবে ভিলেজ ফরেস্ট রুল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে ‘সহ-ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
এছাড়া রিজওয়ানা হাসান আরো বলেন, বন সংক্রান্ত মামলায় যেগুলোতে কঠিন এভিডেন্স নেই, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, মামলাগুলোতে সব সময় সরকার জিতে না। হয়রানিমূলক মামলার দ্রুত মীমাংসা করতে হবে।


