বুধবার, এপ্রিল ২২, ২০২৬

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ দুইজন নিহত

শুক্রবার নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দীর্ঘদিন ধরে দ্বন্দ। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার নেতাকর্মীদের এলাকা ছাড়া করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বার।

ঈদকে সামনে রেখে এলাকায় ফিরতে চান সালাম মিয়া ও তার সমর্থকরা। তবে, তাতে বাধা দেন বিএনপির সামসু মেম্বার ও তার লোকজন। পরে শুক্রবার ভোরে দু’পক্ষই দা, বল্লম, ছুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আওয়ামী লীগের দুইজন নিহত হন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ