প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এ মামলায় পাঁচজন গ্রেপ্তার হলেন। এর আগে পুলিশ তিনজনকে এবং র‌্যাব একজনকে গ্রেপ্তার করে।

এজাহারে ঘটনায় জানা যায়, ১৯ এপ্রিল বিকালে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে একটি পুরি-সিঙ্গাড়ারা দোকানে খেতে খেতে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিলেন নিহত পারভেজ। এসময় তাদের পেছনে দুজন অন্য প্রতিষ্ঠানের ছাত্রী দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে মামলার এক নম্বর আসামি মেহরাজসহ তিনজন এসে পারভেজের কাছে হাসাহাসির কারণ জানতে চায়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক তাদেরকে প্রক্টরের রুমে নিয়ে গিয়ে বিষয়টি মিমাংসা করে দেন।

এরপর আসামিরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পারভেজ এবং তার বন্ধু তরিকুলকে ধাওয়া করে। মেহরাজের হাতে থাকা ছুরি দিয়ে পারভেজের বুকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের ফলে পারভেজের মৃত্যু হয়।

সোমবার রাতে কুমিল্লার তিতাস এলাকায় মামার বাড়ি থেকে মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে গ্রেপ্তার করে র‌্যাব।

হৃদয় মিয়াজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা ইউনিটের যুগ্ম সদস্য সচিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারও এই হত্যা মামলার আসামি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ