ভারতে ফক্সকনের ৪৩৫ মিলিয়ন ডলারের মেগা-প্রকল্প! তৈরি হবে অ্যাপলের চিপ

অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে ভারতে ৪৩৫ মিলিয়ন ডলারের মেগা-প্রকল্প হাতে নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সাথে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০২৭ সালে নাগাদ উত্তর প্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে স্থাপিত কারখানাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কারখানা স্থাপন অ্যাপেলের চীনের ওপর নির্ভরতা কমিয়ে আনতে সাহায্য করবে। অ্যাপেল ভারতে আইফোন সংযোজন এরইমধ্যে দ্বিগুণ করেছে। যেগুলোর বড় একটি অংশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনায় ভারতই বিনিয়োগের সঠিক জায়গা। আর ভারতে বিনিয়োগ করলে মার্কিন-চীন শুল্ক যুদ্ধে অ্যাপেলের পণ্যের দাম নাও বাড়াতে হতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ