
বাংলাদেশের রাজনীতিতে ইদানিং একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার ঝালকাঠিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচীতে শহরের কাপরিয়া পট্টি এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একটি সফল গণ-অভূত্থানের পর আমরা যেন আবারো গুম-খুন, পুরোন দখলদারিত্বে ফিরে না যাই। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।
নাহিদ ইসলাম আরো বলেন, ’আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম-খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য শচিব আখতার হোসেন, দক্ষিণের যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুসহ আরো অনেকে।


