
বাংলাদেশের বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ভেঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ পর্ষদে আগের কাউকে না রাখায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের পরিবারমুক্ত হলো ব্যাংকটি।
নতুন পর্ষদে ছয় সদস্যের মধ্যে পাঁচজন স্বতন্ত্র এবং একজন উদ্যোক্তা পরিচালক রয়েছেন। নতুন পর্ষদ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।
বাংলাদেশ ব্যাংক পুনর্গঠনের কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করেছে, পর্ষদে সুশাসনের ঘাটতি, নীতি ও পলিসি বাস্তবায়নে দুর্বলতা। এছাড়া ঋণ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা গিয়েছে।


