শান্তি চুক্তির জন্য সর্বোচ্চ ছাড় দিয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তির জন্য রাশিয়া সর্বোচ্চ ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সোমবার এলএনবিসির ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েকার’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি ছাড় দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা প্রদান করা।

ভ্যান্স আরো বলেন, যদিও সংঘাত অবসানের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তবুও তিনি বিশ্বাস করেন শান্তি চুক্তি প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে।

অনুষ্ঠানে ভ্যান্স এক প্রশ্নের জবাবে জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সর্বোচ্চ ছাড় দিয়েছেন। রাশিয়া স্বীকার করেছে কিয়েভে তারা কোনো পুতুল সরকার বসাবে না, যা শুরুতে তাদের মূল দাবি ছিল। এছাড়া গুরুত্বপূর্ণ হলো তারা আরো স্বীকার করেছে, ইউক্রেনের ভূখন্ডের অখন্ডতার জন্য কিছু ‍নিরাপত্তা গ্যারান্টি থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ