বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ভারতে প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ পাঠাল বাংলাদেশ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারতে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার দেশের ছয়টি প্রতিষ্ঠান ১২.৫০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫২৫ টাকা কেজি দরে এই ইলিশ রপ্তানি করা হয়েছে।

এ বছর সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন।

পদ্মার রূপালি ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয় হওয়ায় দুই বাংলায় এ মাছ বেশ জনপ্রিয়। বিশেষ করে দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন কলকাতার বাঙালিরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ