যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা ফি কাদের দিতে হবে

মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি) ওপর ১ লাখ ডলার ফি নির্ধারণ করেছে দেশটির সরকার। তবে, যারা আগে থেকেই বৈধ ভিসাধারী তাদের বেলায় এই ফি কার্যকর হবে না।

শনিবার এইচ-১বি ভিসা নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন ল্যাভিট জানিয়েছেন, এটি বার্ষিক ফি নয়, এককালীন। যা শুধু ভিসার আবেদনের বেলায় প্রযোজ্য।

হোয়াইট হাউস জানিয়েছে, এ ফি আরোপ করা হচ্ছে মার্কিন নাগরিকদের জন্য সমান প্রতিযোগীতা নিশ্চিত করতে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ