
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ করছে বিএনপি। সেই লক্ষে খুব দ্রুতই আসনভিত্তক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসায়ীক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদার রাজনৈতিক দল। খুব দ্রুতই আসনভিত্তক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। তবে, সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পর।


