
দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংম নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ বলেন, “আমি নির্বাচনে অংশ নিব সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরও অনেকে নির্বাচন করবেন এমন কথাও আছে।”
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহন করার আগে পদত্যাগ করবো এবং তারপরই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”


