
বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রশান্ত মহাসাগরের দেশ কিরিবাতি ও প্রথম অঞ্চল হিসেবে কিরিতিমাতি নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে।
কিরিবাতি হাওয়াইয়ের দক্ষিণ এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। দেশটি অসংখ্য প্রবাল প্রাচীরের দ্বারা গঠিত ও পূর্ব থেকে পশ্চিমে ৪ হাজার কিলোমিটার বিস্তৃত।
১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। দক্ষিণ প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের সবচেয়ে বড় সামুদ্রিক রিজার্ভ কিরিবাতি।


