আবেগের বন্যায় ডুবছে না তো সম্পর্ক?

প্রেমের শুরুর কথাটা মনে আছে নিশ্চয়ই। প্রেমের শুরুর সেই সময়টা হয় মায়াবী হাতছানিতে ভরা। দুজন দুজনকে চেনা-জানার এক তীব্র আকাঙ্ক্ষা। জানেন কি, জানার এই আগ্রহ যখন ‘আবেগের বন্যায়’ রূপ নেয় তখনই দেখা দেয় বিপত্তি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফ্লাডলাইটিং’। বর্তমান সময়ের সম্পর্কের জটিলতায় এই বিষয়টি এখন এক আতঙ্কের নাম।

আমরা সাধারণত মনে করি, সঙ্গীর কাছে মনের সব গোপন কথা বা সুখ-দু:খের স্মৃতি শেয়ার করলেই বুঝি সম্পর্ক গভীর হয়। কিন্তু জানেন কি, বিপত্তিটা বাঁধে তখনই যখন আপনি সম্পর্কের শুরুতেই নিজের জীবনের সব ব্যর্থতার গল্প বা ট্রমার কথা অন্যপক্ষের কাছে উগড়ে দেন। স্টেজ লাইটের আলো যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনি অতিরিক্ত আবেগ প্রকাশ সঙ্গীকে দিশেহারা করে ফেলে। একেই বলে ফ্লাডলাইটিং।

গবেষণায় দেখা গেছে, দ্রুত সব কথা বলে দিয়ে সঙ্গীর সাথে যে ঘনিষ্ঠতা তৈরি করতে চান তা আসলে বালির বাঁধের মতো। এখানে বিশ্বাসের ভিত তৈরি হওয়ার আগেই আবেগের সুনামি সব ভাসিয়ে দেয়।

সবকিছু বলে দেওয়ার পর নিজের ভেতর তৈরি হয় এক ধরনের শূন্যতা বা লজ্জিত হওয়ার অনুভূতি। মনে হয় কেন এত সব বলতে গেলাম!

মনে রাখবেন, প্রেম কোনো ১০০ মিটারের দৌড় নয়, বরং এটি একটি ম্যারাথন। নিজেকে পুরোপুরি মেলে ধরার আগে নিশ্চিত হোন সামনের মানুষটি সেই ভার বইতে পারবে কি না।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ