
তারকা চলচ্চিত্র নির্মানের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান ধরে রাখা বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও বিক্রি হয়ে যাচ্ছে। এই স্টুডিও থেকে তৈরি হয়েছে হ্যারি পটার, গেম অফ থ্রোনস, ফ্রেন্ডস, ডিসি সুপারহিরোস এবং বেটম্যান, সুপারম্যানসহ শতাধিক কালজয়ী সিনেমা। এখন নতুন মালিকানায় যাওয়ার অপেক্ষায় ওয়ার্নার ব্রাদার্স।
নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সের সবচেয়ে মূল্যবান সম্পদ ১০২ বছরের পুরোনো স্টুডিও, এইচবিও এবং বিশাল আর্কাইভ কিনে নেবে। এ জন্য তারা ওয়ার্নার ব্রাদার্সকে ৮২ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছ। আর সিএনএন ও ডিসকভারির মতো টিভি নেটওয়ার্কগুলো যাবে অন্য ক্রেতার কাছে। অন্যদিকে প্যারামাউন্ট-স্কাইন্ডান্স ওয়ার্নার ব্রাদার্সের জন্য ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।
এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ হিসেবে ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, ডিসকভারি কোম্পানির উচ্চ ঋণের বোঝা, স্ট্রিমিং ও ডিজিটাল কন্টেন্টে বৃদ্ধিপ্রাপ্ত প্রতিযোগিতা এবং বিনিয়োগকারীদের জন্য দ্রুত মূল্য উন্মোচনের প্রভাব। বড় বড় প্রযুক্তি ও বিনোদন সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী প্রতিযোগিতায় টিকে থাকতে ওয়ার্নারকে নিজেদের প্রোডাকশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত।
হলিউডে এই খবর নিয়ে চরম শংকায় রয়েছেন কর্মীরা। বিশাল স্টুডিওয়ের মালিকানা পরিবর্তনের ফলে প্রচুর সংখ্যক কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন এবং সৃষ্টিশীল পেশাজীবীদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে যাচ্ছে।
এই পুরো গল্পের জন্য হলিউডের লোকেরা সবচেয়ে বেশি যার সমালোচনা করছেন তিনি হলেন, ওয়ার্নার ব্রাদার্সের ডিসকভারির সিইও ডেভিড জাসলাভের। গত বছর কোম্পানিটি যখন ১১ বিলিয়ন ডলারের বেশি লোকসান করে এবং শেয়ারমূল্য প্রায় ৭ শতাংশ কমে যায়, তখন জাসলাভ একাই উপার্জন করেন ৫১.৯ মিলিয়ন ডলার।
শেষ পর্যন্ত, সিনেমা প্রেমীরা মনে করছেন যে বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্সের নিয়ন্ত্রণ নীতিই সিনেমা হলে সিনেমার জনপ্রিয়তা এবং ঐতিহ্যধারার ক্ষতি করছে। স্ট্রিমিং-এর অসীম ডেটা-চালিত কন্টেন্ট নীতি ও প্রাধান্য বড় পর্দায় গল্প বলার শিল্পকে পিছিয়ে দিচ্ছে। এই পরিবর্তিত ডিজিটাল যুগে বড় পর্দা ও স্ট্রিমিংয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন চলচ্চিত্র বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ।
সূত্র: রয়টার্স

