
পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে পবিত্র রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।


