
দীর্ঘ ১৯ বছর পর আবারো ভারতে মঞ্চ মাতাতে আসার কথা কলম্বিয়ান পপ তারকা শাকিরার। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট-২০২৬’ এ অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক সংস্থা কনসার্টটি স্থগিতের ঘোষণা দিয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আয়োজক সংস্থা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো জানিয়েছে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতার কারণে অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তার কথা বিবেচনা করে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট-২০২৬’ স্থগিত করা হলো।
প্রত্যেক টিকেট হোল্ডারকে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে আয়োজক সংস্থা।


