
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।
শুক্রবার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য কলকাতায় বিজেপির নেতৃত্বাধীন সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী নাম প্রস্তাব করেন দলটির সাবেক রাজ্য প্রধান দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে হয় ভোটগণনা। সেখানে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পায় বিজেপি।


