পবিত্র ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদে দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের জানান, আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ