রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল হৃদয়ের হৃদয় জুড়ানো ব্যাটিংয়

বিপিএলে দুর্দান্তভাবে ছুটছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখার মিশনে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে আবারো ট্রফি উঁচিয়ে ধরারও সুযোগ পাচ্ছে তারা।

তবে, হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে চিটাগাংয়েরও। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী ৫ ফেব্রুয়ারি মেহেদি হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল।

ফাইনালে উঠতে মিরপুরে ফরচুনদের ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল কিংসরা । ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম। তাওহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে ৪ চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটার।

বিপিএলের অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি। অথচ, স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। কিন্তু শেষ ৪ উইকেট ৭ রানে হারায় চিটাগাং।

বর্তমান চ্যাম্পিয়নরা এই নিয়ে চার মৌসুমের মধ্যে তৃতীয়বার পা রাখল ফাইনালে।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ২০ ওভারে ১৪৯/৯ (নাফে ৪, পারভেজ ৩৬, ক্লার্ক ৬, মিঠুন ১, হায়দার ৭, শামীম ৭৯, খালেদ ১, সানি ১, শরিফুল ৪, আলিস ০*, ফার্নান্দো ১; মেয়ার্স ৪-০-২৭-২, আলি ৪-০-২৪-৫, ইবাদত ৪-০-৩৪-১, নাবি ৩-০-৩০-০, মাহমুদউল্লাহ ১-০-১০-০, রিশাদ ২-০-১২-১, তানভির ২-০-৯-০)।

ফরচুন বরিশাল: (তামিম ২৯, হৃদয় ৮২*, মালান ৩৪*; ফার্নান্দো ৩-০-১৩-০, শরিফুল ৪-০-৪৯-০, আলিস ৪-০-৩৭-০, খালেদ ৪-০-৩৪-১, সানি ২-০-১১-০, শামীম ০.২-০-৫-০)।

ফল: ফরচুন বরিশাল ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ আলি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ