বুধবার, এপ্রিল ২২, ২০২৬

অস্ত্র মামলায় ১৭ বছরের দন্ড থেকে বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসাথে ২০০৭ সালে দায়ের করা মামলায় বাবরকে দোষী সাব্যস্ত করে দেওয়া বিচারিক আদালতের রায়ও বাতিল করেছেন হাইকোর্ট।

সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে রাজধানীর গুলশানে নিজ বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি রাখার মামলায় একই বছরের ৩০ অক্টোবর বিচারিক আদালত বাবরকে ১৭ বছরের কারাদন্ড দেন।

দীর্ঘ  ১৭ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা থেকে খালাস ও জামিনের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ