দাবায় চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ

দাবায় বাংলাদেশের হয়ে চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার হলেন ১৭ বছর বয়সী ওয়াদিফা আহমেদ। শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের নারি বিভাগে শিরোপা জিতেছেন তিনি।

নবম রাউন্ডের খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। এতে তিনি নারি ফিদে মাস্টার থেকে নারী আন্তর্জাতিক মাস্টারে উন্নীত হন। ফলে আগামী জুলাইতে জর্জিয়ায় অনুষ্ঠিত নারী দাবা বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করলেন তিনি।

মঙ্গলবার শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদরে সঙ্গে ড্র করেন ওয়াদিফা। তার রেটিং পয়েন্ট এখন ২০৯৭।

বাংলাদেশের হয়ে প্রথম নারী আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছিলেন রানী হামিদ। এরপর শামীমা সুলতানা এবং শিরিন সুলতানা নাম লেখান এই তালিকায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ