রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাক্ষাতে জেনারেল ওয়াকার সদ্য সমাপ্ত বিভিন্ন বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর, আএসপিআর জানায়, সাক্ষাতকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ