নতুন রুটিন প্রকাশ এসএসসির পেছালো গণিত পরীক্ষা

২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এবারের এসএসসি ও সমমান গণিত পরীক্ষা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান স্টার সানডের দিন পরায় ব্যাপক সমালোচনার মুখে পরে বোর্ড। তাই নতুন তারিখ নির্ধারণ করে নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিলের গণিত পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে আগামী ১০ এপ্রিল থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। ৮ মে শেষ হবে লিখিত পরীক্ষা। তারপর ১০ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষার্থী এছাড়া কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ