
রাজধানী মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের মদদদাতা ও আলোচিত শীর্ষ সন্ত্রসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কথিত বিএনপি নেতা এক্সেল বাবু কব্জি কাটা গ্রুপের হোতা আনোয়ারের আশ্রয়দাতা হিসেবে পরিচিত।
এক্সেল বাবু দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় নানা অপরাধের সাথে জড়িত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল তাকে গ্রেপ্তারের।


