সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান

কতিথ অল্প বা বেশি সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর নয়াপলন্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক জিয়া এ কথা বলেন।

তারেক জিয়া বলেন, জনগণের রায় বাস্তবায়ন করতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। যেকোন দল তাদের কর্মসূচী বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক এবং নির্বাচিত সরকার।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েস্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ আরো অনেকে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ