
পঞ্চগড় ও তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় থানায় ১০ জনকে এবং ৭ জনকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করেছে বিজিবি। পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ৯ জন নারী। তাদের সবার বাড়ি যশোর, নওগাঁ, সিলেট, গোপালগঞ্জ, নরসিংদী, কক্সবাজার ও বরিশাল বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার ভোরে নওগাাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করলে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন নারী দুইজন পুরুষ। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি নাগরিক।


