বুধবার, এপ্রিল ২২, ২০২৬

খালেদা জিয়ার কন্ঠ নকল করে চাঁদাবাজি: পাঁচ কোটি টাকা জব্দ করল সিআইডি

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কন্ঠ নকল করে এবং তাঁর লিয়াঁজো অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এই অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংস্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা জব্দ করেছে সিআইডি।

সিআইডর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সিআইডি জানিয়েছে, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ