
এবার রাজধানীর বনানী থানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে।
রোববার ঢাকার সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২০০৭ সালে বেসরকারি টেলিভিশন বৈশাখি টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবীর অভিযোগে গত ১১ জানুয়ারি বাবুসহ তিনজসের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন বৈশাখি টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবীর।
উল্লেখ্য ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউরা সীমান্ত থেকে আটক করে পুলিশ। এরপর জুলাই গণ-অভ্যূত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।


