
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন সাথীকে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করে রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ নাসির উদ্দীন সাথীর সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক জিয়া উদ্দিন আহমেদ সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট আন্দোলনে অংশ নেওয়া আসাদুল হক বাবু (২৪) আসামিদের ছোঁড়া গুলিতে মৃত্যুবরন করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবুর পিতা জয়নাল আবেদীন। ওই মামলায় শেখ হাসিনা ১ নম্বর আসামি। একই মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।


