১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন সাইফুজ্জামানের চেক দিয়ে

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে ৪টি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

দুদক এই অভিযোগে আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বুধবার কালুরঘাট থেকে আটক করেছে।

দুদক জানিয়েছে, ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপিসহ তাকে আটক করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ