বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

‘কাঠগোলাপ’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

‘কাঠগোলাপ’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন প্রযোজক ফরমান আলী।

গত বুধবার এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, সিনেমাটি সার্টিফিকেশনহীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্রটি ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফেকশন আইন-২০২৩’ এর (১২) ১ এর উপধারা লঙ্ঘন করে আপিল করায় তা নাকচ করা হয়েছে।

সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন- দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। তাদের একজন গৃহিনী, চাকরিজীবী এবং একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ