
অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন দেশের জনগনের সাথে প্রতারণা ও বিশ্বসঘাতকতা করেছে বলে দাবী করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবী করেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যখন সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করল তখন সেটায় অনেক পার্থক্য। বিশেষ করে তাঁরা যেসব নোট অব ডিসেন্ট দিয়েছিলেন সেগুলো যেন উল্লেখ করা হয়। এ ব্যাপারে তাঁদের ওপর বিশ্বাস ও আস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই আস্থা ও বিশ্বাসের সাথে তাঁরা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। যেটা তাঁরা তাদের কাছ থেকে আশা করেননি।


