বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ওমরাহ ভিসার নতুন নিয়ম

সৌদি আরব ওমরাহর ভিসার মেয়াদ তিন মাস থেকে এক মাস করেছে। এখন থেকে ভিসা ইস্যু করার তারিখ থেকে এই এক মাস গনণা করা হবে।

তবে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ যাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর দেশটিতে থাকার সময়কাল আগের মতই তিন মাস থাকবে।

দেশটির এক সংবাদমাধ্যম জানিয়েছে, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোন হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নিবন্ধন না করেন তবে তাঁর ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।

এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, যে কোন ভিসাধারী সৌদি আরবে অবস্থানকালে একজন মুসলমান পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ