
তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।


