মক্কা-মদিনা রুটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; ৪২ ভারতীয় নিহত

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা রুটের মুফরিহাত এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের এই যাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন বলে জানা গেছে।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ