বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভারতে কেন্দ্রীয় ব্যাংকের গাড়িতে ডাকাতি ৭ কোটি রূপি লুট

ভারতের কর্ণাটক রাজ্যে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে আট লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় ৭ লাখ রূপি বহনকারি একটি গাড়িতে ডাকাতি করেছে। এসময় ডাকাতরা গাড়িতে থাকা সব অস্ত্র নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গত বুধবার দিনে দুপুরে বেঙ্গালুরু শহরের কেন্দ্রস্থলে ডাকাতির এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সেদিন শহরের ব্যস্ত সড়কে ছয় ব্যক্তি একটি গাড়িতে করে এসে ব্যাংকের নগদ অর্থ বহনকারী ভ্যানটিকে থামায়। ভ্যানটি ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় অর্থ নিয়ে যাচ্ছিল।

পুলিশ ডাকাতির ঘটনায় এরইমধ্যে এসইউভি গাড়িটি জব্দ করেছে বলে জানিয়েছেন কর্ণাটকের মূখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি আরো জানান, ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিতে ভুয়া নম্বরপ্লেট ও গভর্নমেন্ট স্টিকার ছিল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ