বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ম্যাচে একের পর এক শিশুতোষ ভুল করলেন বাংলাদেশের আকবর আলী, ইয়াসির আলী। ইয়াসির ফেললেন সহজ দুই ক্যাচ। আর অধিনায়ক আকবর মিস করলেন রান আউট, ১৯তম ওভারে ফেলেছেন নেহাল ওয়াদারের ক্যাচ। এরপরও বাংলাদেশ সুপার ওভারে ভারতকে হারিয়ে পৌঁছে গেছে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে।

নাটকীয় এই জয়ে বাংলাদেশের নায়ক ডানহাতি পেসার রিপন মন্ডল। সুপার ওভারের প্রথম দুই বলেই ভারতের দুই ব্যাটসম্যানকে শূণ্য রানে ফিরিয়ে দেন তিনি। জয়ের জন্য বাংলাদেশ পায় ১ রানের টার্গেট। সেই রান তাড়া করতে গিয়ে আবারো ইয়াসির আলীর খামখেয়ালী বিলাশী শট। ভারতের শুয়াশ শর্মার করা সুপার ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে লংঅনে ক্যাচ দিয়ে ফেরেন সাঁজঘরে। পরের বল ওয়াইড দিলে জয় পায় বাংলাদেশ। জয় নিশ্চত হওয়ার পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা আকবর দুহাত করজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন বাংলাদেশ-এ দলের অধিনায়ক।

সৌজন্যে: সনি

সুপার ওভারের আগে ক্রিকেটের সকল নাটকীয়তা যেন ভর করেছিল এই ম্যাচে। কাতারের দোহায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টস জিতে ভারত ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। বাংলাদেশ-এ দল ৬ উইকেট হারিয়ে করে ১৯৪ রান। ওপেনিংয়ে নামা হাবিবুর রহমান সোহান ৪৬ বলে করেন ৬৫ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও পাঁচ ছক্কায়। আর শেষ দিকে এসএম মেহরব খেলেন ১৮ বলের বিধ্বংসি ইনিংস যাতে ছিল ৬ ছক্কা আর ১ চার।

জয়ের জন্য ১৯৫ রান তাড়া করতে গিয়ে বেশ ভালো শুরু পায় ভারত। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৩) আর প্রিয়াংশ আর্যের (২৩ বলে ৪৪) ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পায়। ম্যাচে শেষের উত্থান-পতন আর নানা নাটকীয়তার পর হেসেছে বাংলাদেশই। ম্যাচসেরা হয়েছেন রিপন মন্ডল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ