
আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে ডা. শফিক এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত দিনের মত যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
সম্মেলনে অতিথি হিসেব উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামি দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচন সম্মিলিতভাবে করলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।
এছাড়াও বক্তব্য রাখেন-খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলো এক হলে বিজয় নিশ্চিত করা সম্ভব।
নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


