জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী শিক্ষার্থীরা ২২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য আগ্রহী শিক্ষার্থীরা ju-admission.org এই ওয়েব সাইটে পাবেন।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার মোট ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। A, B, C ও D ইউনিটের ভর্তি পরীক্ষার ফি ৮০০ টাকা। E ইউনিটের জন্য ৭০০ টাকা। C1 এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, আইবিএ, আইবিএ-জেইউ ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ইউনিটের আবেদনের সময় আবেদনকারীকে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্য প্রদান করতে হবে।

শুক্র ও শনিবার ব্যতিত আগামী ২১-৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার আগে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ