খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় বৃটিশ চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে বৃটিশ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকা এসেছেন। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিয়েল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

ঢাকায় এসেই রিচার্ড বিয়েল সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলে যান। এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ