দেশে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ হয়রানির শিকার সবচেয়ে বেশি: রিজভী

দেশে যত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ আছেন তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রী কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, শুধু মিছিল মিটিং করার জন্য সংগঠন তৈরি করা নয়, এই পেশার মানুষরা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই খেয়াল রাখতে হবে। তারা যেন পুলিশের হয়রানির শিকার না হয় এই জিনিসগুলো লক্ষ রেখে আইন প্রণয়ন করতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ