উদ্ধার ৩৭ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে উপার্জিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে উদ্ধার করা ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জিত বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজশাহী দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামসহ তিন জনের  বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করেছেন।

২০২৫ সালের ২ মার্চ রাত ২টার দিকে নাটোড়ের সিংড়া উপজেলায় প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছিল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ