
ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে চলা অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি’র মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, বুধবার ডিবি’র বিশেষ অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিভিন্ন যন্ত্রাংশ ও মোবাইল তৈরির আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গত প্রায় দেড় বছর ধরে চক্রটি আধুনিক এই ল্যাবে আইফোন তৈরি করে বাজারজাত করছিল এবং সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল।
অভিযানে উত্তরা ১৭ নম্বর সেক্টর থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি আইফোনসহ আটক করা হয়।


