
সব দলের জন্য নির্বাচন কমিশন (ইসি) লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গনে প্রার্থীদের মনোনয়ন বালিত ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
সিইসি বলেন, এখানে আপিল করতে সবাই আসছে, এটা একটা বড় প্রমাণ যে মানুষ নির্বাচনের বিষয়ে আগ্রহী।


