বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী নিহত

আধিপত্য বিস্তার ও গোষ্ঠিতগত দ্বন্দ্বের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠিতগত দ্বন্দ্ব চলে আসছিল। এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া ও অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার।

বুধবার এরশাদ মিয়ার পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়নার ছোড়া গুলিতে স্কুল শিক্ষার্থী মুস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ