
সাত বছর আগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ আত্মসমর্পণ করলে বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সাত বছর পর ২০২৪ সালের ১১ নভেম্বর বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছরোয়ার হোসেন আদালতে পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।


