
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক কান্নাবিজড়িত কন্ঠে এই ঘোষণা দেন এবং ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি মারা গেছেন।

