ইমাম রেজার মাজারে খামেনির দাফন, জনসম্মুক্ষে আসেননি উত্তরসূরি মোজতবা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির অন্যতম পবিত্র ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে। শুক্রবার ভোরে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এদিকে, খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি বলে জানিয়েছে রয়টার্স।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে লাখো মানুষের উপস্থিতিতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শোকযাত্রায় ইরানের পতাকা, খামেনির ছবি ও বিভিন্ন স্লোগান বহন করেন অংশগ্রহণকারীরা। অতিরিক্ত ভিড়ের কারণে কফিনটি একপর্যায়ে হেলিকপ্টারে করে মাজারের ভেতরে নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি নিহত হওয়ার হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন। তিনি ধীরে ধীরে সুস্থ হলেও এখনো জনসমক্ষে আসার মতো শারীরিকভাবে সক্ষম নন। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণেও তাকে আড়ালে রাখা হয়েছে বলে তেহরানের সূত্রগুলোর দাবি।

দাফন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন। শেষকৃত্যের নামাজে ইমামতি করেন খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি।

১৯৮৯ সাল থেকে টানা প্রায় চার দশক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আলী খামেনি। তাঁর মৃত্যু দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ